আজ যেমন থাকতে পারে ঢাকার আকাশ

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আজ যেমন থাকতে পারে ঢাকার আকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আজ যেমন থাকতে পারে ঢাকার আকাশ

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মূলত রৌদ্রোজ্জ্বল ও পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ ভোরে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ, যা বেলা বাড়ার সাথে সাথে পরিবর্তিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বড় কোনো মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

আজ সন্ধ্যায় ৫টা ৫৪ মিনিটে সূর্য অস্ত যাবে। আর আগামীকাল সোমবার ভোরে সূর্যোদয় হবে ৬টা ৩১ মিনিটে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের