ভরা পেটে লেবু পানি পানের উপকার

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ভরা পেটে লেবু পানি পানের উপকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভরা পেটে লেবু পানি পানের উপকার

লেবু ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর। নিয়মিত লেবু পানি পানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কোলাজেন উৎপাদন বৃদ্ধি পায়। ফ্রি র্যা ডিক্যালের বিরুদ্ধে লড়তেও সাহায্য করে লেবু পানি। উপকারী এ পানীয় কখন খাওয়া ভালো? খালি পেটে না ভরা পেটে? 

খালি পেটে লেবু পানি পানের উপকার তো আছেই। পুষ্টিবিদরা বলছেন ভরা পেটে লেবু পানি পান করলে আরও কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন 

ভারী খাবার বা তৈলাক্ত খাবার খাওয়ার পর লেবু পানি পান করলে হজম প্রক্রিয়া দ্রুত হয়। পেট ফুলে যাওয়া বা অস্বস্তির ভাব কমে যায়। যাদের খালি পেটে লেবু পানিতে সমস্যা হয়, তাদের জন্য ভরা পেটে লেবু পানি পান করা নিরাপদ। এতে এসিডিটির সমস্যা কমে। বদহজম বা অম্বলের মতো সমস্যা দূর করতে পারে লেবু পানি।

লেবু পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করে লিভার পরিষ্কার রাখে। একইসঙ্গে বিপাক হার বাড়াতে সাহায্য করে। 
লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড খাবার ভাঙতে সহায়ক। পুষ্টি উপাদান শোষণেও  সহায়তা করে লেবু পানি। শরীরের আর্দ্রতা বজায় রাখতেও সহায়ক লেবু পানি। 

তবে জেনে রাখুন লেবু পানি পানের সঠিক কোনো নিয়ম নেই। যেকোনো সময় পান করতে পারেন। তবে একদম খালি পেটে লেবু পানি না খাওয়া ভালো। লেবুর অম্লতা ভালোর বদলে খারাপ প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত লেবু পানি সেবন দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পানের পর কুলকুচি করে নেওয়া ভালো। এতে দাঁতের এনামেল সুরক্ষিত থাকবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের