মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন কি-না, জানালেন তামিম

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন কি-না, জানালেন তামিম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন কি-না, জানালেন তামিম

তসদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে বিএনপি নিরঙ্কুশ জয়ের পর গুঞ্জন উঠেছে এ সরকারে মন্ত্রিত্ব পেতে চলেছেন তিনি। টেকনোক্র্যাট কোটায় তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে গতকাল সারাদিনই চলেছে এমন গুঞ্জন।

তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তামিম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন সাবেক এই ক্রিকেটার। 

সেই স্ট্যাটাসে তামিম বলেন, ‘আজ (১৪ ফেব্রুয়ারি) সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।’

সরকার গঠন করতে যাওয়া বিএনপি থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাননি জানিয়ে তামিম আরও বলেন, ‘এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’ 

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সে এবারই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তামিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম–৯ আসনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছিলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের