লাঙলের জানাজার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

লাঙলের জানাজার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
লাঙলের জানাজার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল

জাতীয় পার্টির (জাপা) দুর্গ হিসেবে পরিচিত রংপুরে এবার একটিও আসন পায়নি দলটি। এমনকি সারা দেশে ১৯৬ আসনে প্রার্থী দিয়ে কোথাও জয়ের মুখ দেখেননি লাঙল প্রতীকের প্রার্থীরা। দল প্রতিষ্ঠার চার দশকেও এতটা ভরাডুবির মুখে পড়তে হয়নি জাতীয় পার্টিকে।

এদিকে লাঙলের এমন পরাজয়ে রংপুরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।

সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এসবের মধ্যে রংপুরজুড়ে ছড়িয়ে পড়া একটি ছবিতে চোখ আটকে যাচ্ছে নেটিজেনদের। 
ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে তার জানাজা পড়া হচ্ছে। ছবি শেয়ার করে বেশ কয়েকটি ফেসবুক পেইজে লিখেছে,  রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।

এই ঘটনা সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাপা চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশনে ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীও গাইবান্ধা-১ আসনে তৃতীয় হয়েছেন।

দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি রংপুর শহরে।

ফলে এ আসনে বরাবরই লাঙ্গলের বড় ভোটব্যাংক ছিল। এবার সেখানে বাজিমাত করেছে জামায়াত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের