গোপালগঞ্জ শহরের নিচুপাড়ায় রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম।
আহতদের মধ্যে রয়েছেনু আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, জামাল মোল্লা ও গোপালগঞ্জ শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর শিশু সন্তান আমেনা খানম।
রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়েছে। তবে এই কেন্দ্রে স্বাভাবিক ভোট গ্রহণ চলছে। দুই ঘণ্টায় এই কেন্দ্রে ১৯৮ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

