৪ ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ১৭

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

৪ ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ১৭

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
৪ ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ১৭

মেহেরপুরে দুটি আসনের চারটি ভোট কেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামাতের ১৬ ও বিএনপির ১ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা। এসময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন, যাতে জামায়াতের ১০ কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোটকেন্দ্রে জামায়াতের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে জামায়াতের ৪ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষ হয়। এতে আহত হন বিএনপির এক কর্মী।

অন্যদিকে, মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের ২ সমর্থক আহত হন। এ ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনা শোনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। সংঘর্ষের বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের