ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নির্বাচন বয়কট করার কোনো পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা ১১-দলীয় জোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই।এখনো পরিস্থিতি শান্ত, কোনো সমস্যা নেই।’
তিনি আরো বলেন, ‘আমরা আশা করি অনেক বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ হবে।’ এসময় তিনি ভোটারদের ভোটকেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন স্বতঃস্ফূর্তভাবে।
এখানে একটি নীরব ভোট বিপ্লব হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

