অনিয়ন্ত্রিত জীবনযাপন, খারাপ খাদ্যাভ্যাসের কারণে ধীরে ধীরে অনেকেরই পরিপাক তন্ত্র দুর্বল হয়ে পড়ছে। এ কারণে কেউ কেউ প্রায়ই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। শুধু তাই নয়, গ্যাস, বদহজম এবং পেটে ব্যথার মতো সমস্যা দেখা দেয়। অনেকের পেট শুধুমাত্র গ্যাসের কারণেই ফুলে থাকে। যারা নিয়মিত গ্যাসের সমস্যায় ভোগেন তারা খাদ্যতালিকায় রাখতে পারেন চার ধরনের খাবার। যেমন-
কলা: কলা খেলে গ্যাসের সমস্যা কমবে। কলায় উপস্থিত থাকা ফাইবার হজম সহায়ক। প্রতিদিন অন্তত ১টি কলা খাওয়ার চেষ্টা করুন।
ডাবের পানি: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ডাবের পানি খেলে পেটে গ্যাসের সমস্যা দূর হয়। এতে উপকারী খনিজও রয়েছে।
দই: দই খাবার হজম করতে সাহায্য করে। নিয়মিত দই খেলে হজমশক্তি বাড়ে। দুপুরের খাবার খাওয়ার পর ল্প পরিমাণে টক দই খেতে পারেন। চিনি এড়িয়ে যান। সমান্য পরিমাণে বিট লবণ মিশিয়ে নিতে পারেন।
রসুন: প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান। দুপুরে ভাতের সঙ্গেও ১ কোয়া রসুন বেটে খেতে পারেন। এটি পরিপাকের জন্য বেশ উপকারী।
রেডিওটুডে নিউজ/আনাম

