ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, জীবনে প্রথমবার ভোট দিলাম। বেশ ভালো লাগছে। এছাড়া ভোটের পরিবেশও ভালো ছিল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোট দেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে চট্টগ্রামে মোট ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ জন প্রার্থী। চট্টগ্রামে মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫শ' ১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮শ' ৭৪জন। অন্যদিকে, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭৩ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন।
রেডিওটুডে নিউজ/আনাম

