ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অন্য একজনের হয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। কর্তৃপক্ষ তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে।

পরে ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বিচার করে তাকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনাটি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের