লাইনে দাঁড়িয়ে অসুস্থ, কেন্দ্রেই প্রাণ হারালেন বৃদ্ধ

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

লাইনে দাঁড়িয়ে অসুস্থ, কেন্দ্রেই প্রাণ হারালেন বৃদ্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
লাইনে দাঁড়িয়ে অসুস্থ, কেন্দ্রেই প্রাণ হারালেন বৃদ্ধ

মানিকগঞ্জ-১ আসনের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে প্রাণ হারালেন বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবু মিয়া স্থানীয় হামেদ আলীর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন বাবু মিয়া। তিনি যথাযথভাবে ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু নিজের ভোটাধিকার প্রয়োগ করার ঠিক আগ মুহূর্তে হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম বলেন, চোখের সামনেই লোকটা চলে গেল, অথচ তার ভোটটা আর দেওয়া হলো না।

মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, নির্বাচন ঘিরে এলাকায় উৎসবের আমেজ থাকলেও এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের