শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ভোট দেওয়ার পর রাজধানীতে শীর্ষ ৩ নেতার কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিজে ভোট দেওয়ার পর তিনি এসব কেন্দ্র পরিদর্শন করেন।

প্রথমে গুলশানে ঢাকা-১৭ আসনের ভোটকেন্দ্রে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। পরে তিনি ঢাকা-১১ আসন পরিদর্শন করেন। সেখানে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এরপর তিনি ঢাকা-১৫ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এই আসনে প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্যবেক্ষণ এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোতে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।

তিনি দেশবাসীকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে সবাইকে গণভোটে অংশ নেওয়ার অনুরোধ করেন এবং মোবারকবাদ জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের