ঢাকা-৬ আসনের আওতাধীন ৪৩ নং ওয়ার্ডে অবস্থিত জুবিলী স্কুল ও কলেজ কেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাতের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জনকে দেখা গেছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে একজন বয়স্ক ব্যক্তি অপেক্ষাকৃত এক তরুণকে শাসাচ্ছিলেন। আর পুলিশকে প্রশ্ন করছিলেন, আপনাদের উপস্থিতিতে সে কিভাবে ভেতরে এলো?
এ সময় পাশে থাকা আরেক ব্যক্তির পরিচয় জানতে চান ওই বয়স্ক ব্যক্তি। তার প্রশ্নের জবাবে নিজেকে সহকারী প্রিজাইডিং অফিসার বলে জানান তিনি। এ সময় পুলিশ সদস্যরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

