শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে সিজিটিএনের জরিপ

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে সিজিটিএনের জরিপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে সিজিটিএনের জরিপ

ইতালিতে শীতকালীন অলিম্পিক গেমস শুরু হতে যাচ্ছে। এ বিষয় নিয়ে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র অধীন সিজিটিএন বিশ্বব্যাপী নেটিজেনদের ওপর এক জরিপ পরিচালনা করেছে। জরিপ থেকে জানা গেছে, ৬১.২ শতাংশ উত্তরদাতা মনে করেন, অলিম্পিকের মূল্যবোধ আন্তর্জাতিক সমাজের সহনশীলতা বাড়াতে পারে। তারা আশা করেন, অলিম্পিক গেমস বিভিন্ন দেশের মধ্যে সংলাপ, বিনিময় ও সহযোগিতার আরও সুযোগ বয়ে আনবে।

উল্লেখ্য যে, ‘স্কি মাউন্টেনিয়ারিং’ দীর্ঘ ৭৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরে আসছে এবং এটিই গেমসে যুক্ত হওয়া একমাত্র নতুন খেলা। জনমত জরিপ অনুসারে, উত্তরদাতাদের ৭১ শতাংশ বিশ্বাস করেন যে—ঐতিহাসিক ঐতিহ্য ও আধুনিক প্রতিযোগিতামূলক আকর্ষণের সমন্বয়ে গঠিত এই খেলা আয়োজনে নতুন প্রাণশক্তি নিয়ে আসবে।

এ বছরের শীতকালীন অলিম্পিকে পরিবেশবান্ধব উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে। মশাল, পদক এবং ভেন্যু নির্মাণে টেকসই ও পরিবেশবান্ধব নকশা অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপে দেখা গেছে, ৫৮.১ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, এটি সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নের লক্ষ্য অর্জনে একটি ইতিবাচক পদক্ষেপ। এ ছাড়া ৭৫.২ শতাংশ উত্তরদাতা একমত যে, গেমসকে সফল করতে আয়োজক শহরগুলো রাস্তা, রেলপথ এবং ভেন্যুগুলোর যে সংস্কার ও নির্মাণকাজ করেছে, তা সামগ্রিক অবকাঠামো উন্নয়নের একটি মূল্যবান সুযোগ তৈরি করেছে।

উল্লেখ্য, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকের দর্শক অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এক অভূতপূর্ব ভূমিকা পালন করতে চলেছে। গেমসের ৮কে আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল তৈরিতে সিএমজি হবে একমাত্র বৈশ্বিক গণমাধ্যম সংস্থা। একই সঙ্গে এটি উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য ৮কে আন্তর্জাতিক পাবলিক সিগন্যালের প্রধান প্রদানকারী হিসেবেও কাজ করবে। এ ছাড়া সিএমজি প্রথমবারের মতো ফিগার স্কেটিং এবং শর্ট ট্র্যাক স্পিড স্কেটিংয়ের জন্য আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল তৈরি করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের