আজকের রাশিফল ৯ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

আজকের রাশিফল ৯ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আজকের রাশিফল ৯ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ওজনের বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্মক্ষেত্রের সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ খুব সহজেই কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন।

বৃষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পেতে পারেন। এর ফলে আপনার মানসিক চাপ কমবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে বই পড়তে পারেন। এর ফলে একাধিক সমস্যার সমাধান হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনের নিঃসন্দেহে সুখের হবে।

মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অবসর সময়ে টিভিতে একটি সিনেমা বা অনুষ্ঠান দেখতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

কর্কট রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আর্থিক সঙ্কটের সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার আজ কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও আচমকাই তা স্থগিত হয়ে যেতে পারে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।

সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ অবসর সময়ে একটি নতুন কাজ করতে পারেন। সেটি করতে গিয়ে আপনি এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে, একটি প্রয়োজনীয় কাজ হাতছাড়া হতে পারে। প্রেমের জীবনে সতর্ক থাকুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আপনি সেটিকে সমাধান করতে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁদের এবার অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তবে, আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনাও রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বাড়ির কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করুন। আজ আপনি একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

বৃশ্চিক রাশি: প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আত্মীয়দের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। যৌথ ব্যবসায়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। মদ্যপান থেকে বিরত থাকুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আছে বাচ্চাদের তাদের স্কুলের প্রোজেক্টের কাজ শেষ করার ক্ষেত্রে সাহায্য করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করতে পারেন। একটি নতুন পরিকল্পনা বা উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

মকর রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রতিটি কাজ আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করুন। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। আজ আপনি একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে যাবেন। পরিবারের সব থেকে ছোট সদস্যের সঙ্গে আপনি আজ কিছুটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আজ আপনি অবাক হয়ে যাবেন। কোনও কাজে আপনি সঠিক পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বন্ধুদের সঙ্গে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে।

মীন রাশি: বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির শিশুরা আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের