আকাশে উড়বে আবার রাস্তায়ও চলবে চীনের উড়ন্ত গাড়ি

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৬ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৬ মাঘ ১৪৩২

Radio Today News

আকাশে উড়বে আবার রাস্তায়ও চলবে চীনের উড়ন্ত গাড়ি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আকাশে উড়বে আবার রাস্তায়ও চলবে চীনের উড়ন্ত গাড়ি

প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করলো চীনের বিশেষ ধরনের ‘ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং’ এয়ারক্রাফট। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন’-এর নবম একাডেমি এই উড়ন্ত যানটি তৈরি করেছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, এই যানটির নকশা করা হয়েছে সাধারণ গাড়ি এবং উড়োজাহাজের সংমিশ্রণে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি কোনো ঝামেলা ছাড়াই স্থলপথ থেকে আকাশপথে এবং আকাশপথ থেকে স্থলপথে নিজের মোড পরিবর্তন করতে পারে। বহুমুখী এই যানটি বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান উন্নত পরিবহনের চাহিদা মেটাতে সক্ষম।

এয়ারক্রাফটটি মূলত দুটি প্রধান মডিউলে বিভক্ত: একটি আকাশে ওড়ার মডিউল এবং অন্যটি রাস্তায় চলার মডিউল। আকাশপথের মডিউলে পাখা ও কেবিন রয়েছে। এটি দুইজন যাত্রী নিয়ে ৩ হাজার মিটারের নিচে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে।

স্থলপথের মডিউলটির চ্যাসিসটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং বুদ্ধিমান প্রযুক্তিতে তৈরি। একবার চার্জ দিলে এটি রাস্তায় ৩০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সক্ষম।

এই এয়ারক্রাফটটি কেবল ব্যক্তিগত ভ্রমণের জন্য নয়, বরং এটি লজিস্টিকস এবং জরুরি উদ্ধারকাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এর নির্মাতারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের