আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ দেখে চাই না: চরমোনাই পীর

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৬ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৬ মাঘ ১৪৩২

Radio Today News

আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ দেখে চাই না: চরমোনাই পীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ দেখে চাই না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যখন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স ঘোষণা করলাম তখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিল। মানুষ অধির আগ্রহে সময় গুনছিল। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় তখন ইসলামের নামে একটি দল ক্ষমতা ও স্বার্থের জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে।

তিনি বলেন, আমরা পরিষ্কার বলছি, আমরা আর আমেরিকা ও ভারতের ইনসাফ দেখে চাই না, আমরা মদিনা এবং ইসলামের ইনসাফ দেখতে চাই।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশনের টি.বি স্কুল মাঠে ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, এখন যারা বলে আমরা শরীয়াহ বাস্তবায়ন করবো না, প্রচলিত আইনে দেশ চালাবো। আসলে বাস্তবতা হলো এই, তাদের বাহ্যিক দেখতে সুন্দর, ভিতরটা হলো মাকাল ফল। আমি ধিক্কারসহকারে বলছি, এই দেশ যখন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে সেই দুর্নীতিবাজদের অংশীদার কিন্ত আপনারাও ছিলেন। এ দায় কোনোক্রমে আপনারা এড়াতে পারবেন না।
  
চরমোনাই পীর বলেন, ৫৪ বছরে বার বার সরকারের পরিবর্তন দেখেছি। আমরা যে লক্ষ উদ্দেশ্য নিয়ে ভোট দিয়েছি, বাস্তবে সেটির প্রতিফলন হতে দেখি নাই। এখন পরিবর্তনের জন্য একটাই নীতি আদর্শ সেটি হলো ইসলাম। এটি কালজয়ী নীতি আদর্শ। আমরা শরীয়াহ বলে থাকি, অনেকে শরীয়াহ শুনলে ভয় পায়। ইসলাম মানেই শরীয়া, রোজা-নামাজ, হজ্ব-যাকাতসহ ইসলামের যতো বিধিবিধান রয়েছে সবই শরীয়াহ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের