আগামীকাল ইসি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

আগামীকাল ইসি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আগামীকাল ইসি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেয়া-সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল ইসি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে হাঁটছে’।

আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণায় দেয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘সন্ধ্যার মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের পাঁয়তারা করছে।’ যারা চোরাই পথে ক্ষমতায় যেতে চায়, তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে সেই পথ বন্ধ করে দেয়া হবে।’

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কিছু ব্যক্তি বিশেষ কিছু মানুষকে বিজয়ী করতে তৎপর। মানুষের রায় ছাড়া যদি কোনো কারচুপির চেষ্টা করা হয়, তাহলে দেশে আবারও ‘জুলাই’ নেমে আসতে পারে বলে সতর্ক করেন তিনি।

তবে তিনি বলেন, ‘আমরা বারবার জুলাই চাই না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের