নৌযান চলাচলের ওপর বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

নৌযান চলাচলের ওপর বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
নৌযান চলাচলের ওপর বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর

দেশের নদী অববাহিকায় নৌযান চলাচলের ওপর বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৬০০ মিটার বা তারও নিচে নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘন কুয়াশার ফলে নৌপথের দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নৌযানগুলোকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে এ পরিস্থিতির জন্য আপাতত কোনো সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। 

মূলত শীত বিদায়ের এই সময়ে নদী অঞ্চলে কুয়াশার দাপট বেড়ে যাওয়ায় নৌযান চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের