জনসমক্ষে ‘অপমানজনক’ ভিডিও, আদালতের দ্বারস্থ করণ জোহর

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

Radio Today News

জনসমক্ষে ‘অপমানজনক’ ভিডিও, আদালতের দ্বারস্থ করণ জোহর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
জনসমক্ষে ‘অপমানজনক’ ভিডিও, আদালতের দ্বারস্থ করণ জোহর

ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে ইউটিউবার ক্যারি মিনাটি ওরফে অজয় নাগরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বলিউড নির্মাতা-প্রযোজক করণ জোহর।

সম্প্রতি অজয় একটি সিরিজ শুরু করেছেন, যার নাম ‘কফি উইথ জালান’। সেখানে বলি অভিনেতাদের সন্তান এবং ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে পরোক্ষভাবে খোঁচা দেন ইউটিউবার। তার মুখ্য হিসাবে দেখা গেছে করণ জোহরের মতো তৈরি একটি চরিত্র। তাতেই ক্ষিপ্ত হন পরিচালক।

তাই আদালতের দ্বারস্থ হয়েছেন করণ জোহর। পরিচালকের অভিযোগের ভিত্তিতে মুম্বাই আদালত ক্যারি মিনাটি, মেটা এবং সংশ্লিষ্ট আরও প্ল্যাটফর্মগুলিকে করণের বিরুদ্ধে কোনও আপত্তিকর বা মানহানিকর বিষয় প্রচার থেকে বিরত থাকার জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। 

পরিচালক আবেদন করার পরে গত ৯ ফেব্রুয়ারি সোমবার এই নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।

তবে এই বিষয়ে আলাদা করে কোনও মন্তব্য করেননি ইউটিউবারের তরফে কেউ।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের