উত্তেজিত পরীমনি ফাঁস করলেন হুমকির অডিও

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

উত্তেজিত পরীমনি ফাঁস করলেন হুমকির অডিও

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
উত্তেজিত পরীমনি ফাঁস করলেন হুমকির অডিও

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন তিনি। সেখানে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে গালাগালাসহ হত্যার হুমকি দেওয়ার কথা জানান এই অভিনেত্রী।

এ বিষয়ে পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, হঠাৎ করেই একটি বিদেশি নম্বর থেকে ফোন করা হয় তাকে। ফোন ধরার পরই অপর প্রান্ত থেকে গালাগালা করা হয়।

পরীমনি বলেন, 'ওই ব্যক্তি ভোট নিয়ে কিছু কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ায় ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না বলেও হুমকি দেয়। একপর্যায়ে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।'

ঘটনাটি নিয়ে আতঙ্কিত হলেও বিষয়টি সবাইকে জানাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন বলে জানান পরীমনি। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান।

পরীমনি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের