বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব

মঙ্গলবার,

১০ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

১০ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থা অবশেষে সমাধানের পথে যাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছিল, সেখান থেকে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই আইসিসি অথবা পিসিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার রাজধানী কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ম্যাচটির আর মাত্র এক সপ্তাহেরও কম সময় বাকি থাকায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, সমর্থকসহ বিভিন্ন অংশীজনের ভ্রমণ ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন।

এদিকে জানা গেছে, কয়েকটি শর্ত সাপেক্ষে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হতে পারে। আলোচনায় পিসিবি ও বিসিবি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরুর দাবি তুলেছে। পাশাপাশি ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাবও আলোচনায় ছিল বলে সূত্র জানিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের