জামায়াত ‘প্রতারক দল’, স্বাধীনতায় বিশ্বাস করে না: সালাহউদ্দিন আহমদ

মঙ্গলবার,

১০ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

১০ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

জামায়াত ‘প্রতারক দল’, স্বাধীনতায় বিশ্বাস করে না: সালাহউদ্দিন আহমদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
জামায়াত ‘প্রতারক দল’, স্বাধীনতায় বিশ্বাস করে না: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘প্রতারক দল’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই দল দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা সঠিক ইতিহাসও বলবে না।

তিনি বলেন, “এখন আবার জামায়াতের মুখে নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে হচ্ছে। এমনকি একজন মুক্তিযোদ্ধাকে ভাড়ায় এনে প্রমাণ করার চেষ্টা করছে যে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজারের চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জনসভায় তিনি কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান।

গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। যখনই গণতন্ত্র, সংবিধান ও সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, বিএনপি তা রক্ষা করেছে। তাই দেশ রক্ষার স্বার্থে বিএনপিকে বিজয়ী করতে হবে।”

জনসভায় তিনি কক্সবাজার ও চকরিয়া-পেকুয়ার জন্য একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত হলে— চকরিয়ার সাতটি ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠা, মাতামুহুরী ও চকরিয়ায় দুটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত, চকরিয়া-পেকুয়া-বাঁশখালী-আনোয়ারা সড়ক চার লেনে উন্নীত ও চকরিয়া শহরে বাইপাস সড়ক ও দুটি ফ্লাইওভার নির্মাণ করবেন।

মন্ত্রী থাকাকালে চকরিয়া-পেকুয়ার উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, “বদরখালী থেকে বমুবিলছড়ি এবং খুটাখালী থেকে রাজাখালী পর্যন্ত যত সেতু করেছি, তা গুনতে আমার প্রতিদ্বন্দ্বীর সাত দিন সময় লাগবে। এবার নির্বাচিত হলে আরও সেতু ও সড়ক নির্মাণ করা হবে। আঞ্চলিক সড়কগুলো মহাসড়কে পরিণত করা হবে।” তিনি আরও বলেন, “আমার জন্মই হয়েছে এ দেশের উন্নয়ন ও সেবা করার জন্য। তাই আমাকে উন্নয়ন শিখিয়ে লাভ নেই।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের