গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৮ মাঘ ১৪৩২

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৮ মাঘ ১৪৩২

Radio Today News

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

Google News
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের বাসভবনের সামনের সড়কে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার পরপরই জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কে বা কারা এ ককটেল নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

উল্লেখ্য, গোপালগঞ্জে এর আগেও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের সামনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ককটেল নিক্ষেপ করা হয়। এছাড়া ৩০ জানুয়ারি শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন কার্যালয় কম্পাউন্ডে এবং এরও আগে গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরপর এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং এসব ঘটনার কোনো সুনির্দিষ্ট সূত্রও উদ্ঘাটিত হয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের