চীনের উন্মুক্তকরণ নীতির অগ্রভাগে আছে কুয়াংতোংয়ের রাজধানী কুয়াংচৌ। সম্প্রতি নতুন একটি আন্তর্জাতিক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে শহরটিতে।
কুয়াংচৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট (জিআইপিসি)-এর অধীন একটি বিশেষায়িত ট্রাইব্যুনাল হিসেবে এই আদালত বিদেশ-সংশ্লিষ্ট বাণিজ্যিক মামলার শুনানি ও নিষ্পত্তিতে গুরুত্ব দেবে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
এই আদালতের বিচারিক এখতিয়ারে থাকবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বিদেশ-সংশ্লিষ্ট বাণিজ্যিক মামলা, সালিশি মামলার বিচারিক পর্যালোচনা, বিদেশ-সংশ্লিষ্ট মধ্যস্থতা চুক্তির বৈধতা নিশ্চিতকরণ এবং জিআইপিসি পরিচালিত সংশ্লিষ্ট বিষয়।
কুয়াংতোং–হংকং–ম্যাকাও গ্রেটার বে এরিয়ার বহুবিধ বিচারিক সুবিধাকে কাজে লাগিয়ে এসব বিধিমালায় হংকং ও ম্যাকাওয়ের মধ্যস্থতাকারীদের অনুমোদিত মধ্যস্থতা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, বিশেষায়িত একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও স্বল্পব্যয়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

