প্রথমবারের মতো চীনে উদ্ভাবিত একটি অপটিক্যাল ঘড়ি আন্তর্জাতিক পারমাণবিক সময়ের ক্যালিব্রেশন বা সমন্বয়করণে অবদান রেখেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন।
‘এনআইএম-এসআর১’ নামের বিশেষ ঘড়িটি তৈরি করেছে চীনের ন্যাশনাল ইনস্টিটিউট অব মেট্রোলজি।
আন্তর্জাতিক পারমাণবিক সময় বা টিএআই হলো একটি সমন্বিত বৈশ্বিক সময়ের ভিত্তি। বিশ্বের বিভিন্ন দেশের সময়রক্ষণকারী প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এটি নির্ধারণ করে।
রেডিওটুডে নিউজ/আনাম

