ভোটকেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে মারধর

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

ভোটকেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে মারধর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভোটকেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে মারধর

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড় থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন হাবিবা বেগম। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, একজন ব্যক্তি হঠাৎ হাবিবাকে চড় মারেন। তিনি লুটিয়ে পড়েন এবং দাঁড়ানোর চেষ্টা করলে আবারও মারধর করা হয়। পরে হাবিবার সঙ্গে থাকা লোকজন তাকে রক্ষা করেন।

হাবিবা বেগম বলেন, তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট চাওয়ার উদ্দেশ্যে সেখানে ছিলেন। প্রধান নির্বাচনী এজেন্ট আকবর হোসেন বলেন, একজন নারী প্রার্থীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছে জানাব এবং ন্যায্য বিচার চাই।

ঘটনার পর হাবিবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, মারধরের কারণে তার কানে সমস্যা হয়েছে এবং কথা বলতে কষ্ট হচ্ছে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কাদেরী বলেন, ভোট চাওয়ার বিষয়ে বাগবিতণ্ডা হয়েছে শুনেছি, তবে মারধরের বিষয়টি আমাদের জানা নেই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের