নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে বিএনপি

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে বিএনপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে বিএনপি

নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। 

তিনি বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে কালোটাকা, কারচুপি, নানা সহিংসতা, ভোটারদের দূরে রাখাসহ নানা অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছে দেশের জনগণ। 

মাহদী আমিন আরও বলেন, কিছু জায়গায় জাল ভোট, সিলমারা ব্যালট, আবার মৃত ব্যক্তির ভোট দেয়ার দৃষ্টান্ত রয়েছে। অভিযোগ করেন, চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যেন জনমনে ভীতি তৈরি হয়।

উল্লেখ্য, যে কোনো অসঙ্গতি রোধে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত জনগণকে উপস্থিত থেকে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই মুখপাত্র।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের