ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঝিনাইদহ-১- শৈলকুপার সবগুলো কেন্দ্রের ফলাফল শেষে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন মোট ১৭১৫৯৮ ভোট।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন মোট ৫৫৫৭৭ ভোট।
এই ফলাফলে ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মোট ১১৬০২১ (এক লাখ ১৬ হাজার ২১) ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

