৬৭ হাজার ভোটে এগিয়ে বিএনপির লুনা

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

সিলেট-২

৬৭ হাজার ভোটে এগিয়ে বিএনপির লুনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
৬৭ হাজার ভোটে এগিয়ে বিএনপির লুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে ১১০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৬৭ হাজার ২৫২ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার মোট ১২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর চলে ভোট গণনা।

কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ১১০টি কেন্দ্রের ফলাফলে তাহসিনা রুশদীর রুনা ভোট পেয়েছেন ৯৯ হাজার ৮১৬টি। আর নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাছির আলী ভোট পেয়েছেন ৩২ হাজার ৫৬৪টি।

কেন্দ্র থেকে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ফলে ৬৭ হাজার ২৫ ভোটে বিজয়ের পথে এগিয়ে রয়েছেন তাহসিনা রুশদীর লুনা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের