ফল ঘোষণায় ‘বিলম্ব’ নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ফল ঘোষণায় ‘বিলম্ব’ নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ফল ঘোষণায় ‘বিলম্ব’ নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের 

জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি আসনের ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানামতে আমরা এগিয়ে আছি। গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না এটা কেন?’

তিনি অভিযোগ করেন,‘ওয়েবসাইটে কে কয়টা আসন পেয়েছে সেটা দেওয়া হলো। মাঝখান থেকে উধাও হয়ে গেলো, আবার নাই। আমাদের লোকদের বসিয়ে রাখা হলো দীর্ঘসময়। এই একটু আগে ১০টা ১২টা কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।’

ফলাফল বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা। এমনকি ঢাকা-৮ আসন এখনো ঝুলে থাকবে কেন, সেখানে কী হচ্ছে? এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না।’

নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে তারা ১৩ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল জানাবে। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেন কিনা। যদি দিয়ে থাকেন ভালো। না দিলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করবো।’

এই সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখে নিজেদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গী প্রকাশ করার কথা জানান তিনি। তবে তারা তাদের নির্বাচনী আচরণ ইতিবাচক রাখবেন জানিয়ে বলেন, ‘আমরা ইতিবাচক ধারা রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে এটা মেনে নিতে হবে। পাস করার গ্যারান্টি নিয়ে কোনো রাজনীতি হয় না।’

বেসরকারি ফলাফলে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের