একা হলেও ভালোবাসা দিবস উদযাপন করবেন যেভাবে

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

একা হলেও ভালোবাসা দিবস উদযাপন করবেন যেভাবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
একা হলেও ভালোবাসা দিবস উদযাপন করবেন যেভাবে

আজ ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। অনেকেই মনে করেন, দিনটি বুঝি কেবল যুগলদের জন্য। চারদিকে গোলাপ, উপহার আর যুগলের উচ্ছ্বাস দেখে একা মানুষদের মন খারাপ হতেই পারে। তবে চাইলে একা থেকেও দিনটি করতে পারেন অর্থবহ এবং আনন্দের।মনে রাখা ভালো, ভালোবাসা শুধু প্রেমিক–প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়।বন্ধুদের সঙ্গে না হয় নিজের সঙ্গে সময় কাটিয়েও দিনটি উদযাপন করতে পারেন।
নিজেই নিজেকে উপহার দিন

অন্য কেউ ফুল বা উপহার দেবে না ভেবে নিজেই নিজেকে পছন্দের কোনো ফুল উপহার দিন। তা না হলে নিজের প্রিয় কোনো শৌখিন জিনিস, বই কিংবা পছন্দের কোনো পোশাক নিজেকে উপহার দিতে পারেন। দেখবেন মন ভালো লাগবে। পছন্দের কোনো ক্যাফেতে বসে এক কাপ ধোয়া উঠা কফিও খেতে পারেন। ।

পছন্দের কোনো রেস্তোরাঁয় খেতে যান

নিজের পছন্দের সুন্দর পোশাকটি পরে রেস্তোরাঁয় খেতে যেতে পারেন। সেখানে বসে নিজের পছন্দের খাবারটি অর্ডার করুন। একা ভালো না লাগলে পরিবারের সদস্য বা বন্ধুকে নিয়ে যেতে পারেন। 

নিজের প্রতি যত্ন নিন
ভালোবাসা দিবসকে নিজের যত্নের দিন হিসেবেও নেওয়া যায়। নিজেকে রিলাক্স করতে পার্লারে গিয়ে ফেসিয়াল, স্পা করাতে পারেন। চাইলে বডি ম্যাসাজও করতে পারেন।তুলনা থেকে বেরিয়ে আসুন

ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের সাজানো মুহূর্ত দেখে মন খারাপ করবেন না। এদিন পারলে মোবাইল থেকে দূরে থাকুন। মনে রাখবেন, সামাজিক মাধ্যমে দেখানো সব ছবি সব সময় বাস্তবের চিত্র হয় না। প্রতিটি হাসির ছবির আড়ালেও থাকে অনেক না বলা কষ্ট। 

নিজের আনন্দ নিজেই তৈরি করা 

ভালোবাসা দিবস মানেই সবসময় উপহার বা বাইরে খেতে যেতে হবে তা নয়। এদিন একা সিনেমা দেখতে কিংবা লাইব্রেরিতে বইয়ের সঙ্গেও সময় কাটাতে পারেন। আবার একা একা অনেক দূর পর্যন্ত হাঁটতে পারেন। এসব ছোট ছোট কাজও মন ভালো রাখতে সাহায্য করবে।

বন্ধুদের সঙ্গে সময় কাটান
আপনার মতো অন্য যেসব বন্ধু এখনও একা আছেন তাদের সঙ্গে আড্ডায় মেতে উঠুন। চাইলে এই দিন সেবামূলক কাজও করতে পারেন। কোনো অনাথ আশ্রমে বা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটালে দেখবেন ভালো লাগবে। 

একা থাকা উপভোগ করুন

যেকোন ধরনের বিষাক্ত সম্পর্কে থাকার চেয়ে একা থাকা ভালো। জীবনে যা পেয়েছেন তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। একা থাকাকে লজ্জা বা ব্যর্থতা হিসেবে দেখার চিন্তা থেকে বিরত থাকুন। একা থাকার এই সময়টুকু নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করুন। তাহলে কোনো কষ্টই আপনাকে ছুঁতে পারবে না। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের