বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। টানা ৩ দিন সরকারি ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। আগামীকাল রোববার থেকে বন্দর ও কাস্টমসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। তবে পাসপোর্ট যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমসের কার্গাে শাখা সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। শনিবার থেকে তা শুরু হয়েছে। 

বেনাপোল সি এন্ড এফ এজেন্টের প্রতিনিধি হাসান আলী বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন সরকারি ছুটি শেষে আজ থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আমদানি-রপ্তানি অনেক কম হচ্ছে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক ট্রাফিক শামীম হোসেন জানান, শনিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৭২ ট্রাক পণ্য আমদানি ও ২৫ ট্রাক পন্য রপ্তানি হয়েছে। এখনও আমদানি-রপ্তানি চলমান রয়েছে। আগামীকাল থেকে বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের