খালি পেটে অ্যালোভেরা জুস খেলে যেসব উপকার মিলবে

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

Radio Today News

খালি পেটে অ্যালোভেরা জুস খেলে যেসব উপকার মিলবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
খালি পেটে অ্যালোভেরা জুস খেলে যেসব উপকার মিলবে

অ্যালোভেরার পুষ্টিগুণের কথা কমবেশি সবারই জানান। এই পাতার রসে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরের অনেক উপকার করতে পারে। এটি নানা ধরনের ভিটামিনে ভরপুর। তাছাড়া এতে প্রচুর পরিমাণে খনিজও রয়েছে। এ কারণে নিয়মিত এই রস খেলে নানা উপকার হতে পারে।

অনেকের হয়তো জানা নেই, এই রস থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়,যদি এটি খালি পেটে খাওয়া যায়। এতে শরীরের বহু সমস্যার সমাধান হয়। জেনে নিন কীভাবে বানাবেন এই জুস-

অ্যালোভেরা গাছ থেকে পাতার অংশ ভেঙে নিন। এর মধ্য়ে থেকে জেলে বের করে নিন। সেটি ঘরের তাপমাত্রার পানির সঙ্গে মিশিয়ে নিন। এতে অল্প পরিমাণে পাতি লেবু মিশিয়ে নিতে পারেন। তার পরে সেই জুসটি একদম খালি পেটে সকালে খেয়ে নিন। এতে নানা ধরনের উপকার হবে। যেমন-

অ্যালোভেরায়ে পলিফেনলস নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদান শরীরে জমা দূষিত পদার্থ বা টক্সিন সহজে পরিষ্কার করে দেয়। ফলে ওজন কমে, রোগ প্রতিরোধ শক্তি বাড়ে।

যারা হজমের সমস্যা ভূগছেন তারা নিয়মিত অ্যালোভেরা জুস খেতে পারেন। এতে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি পেটের জন্য উপকারি ব্যাকটিরিয়ার পুষ্টিতে সাহায্য করে। ফলে হজম ক্ষমতা বাড়ে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সকালে খালি পেটে অ্যালোভেরার জুস খেতে পারেন। এতে পেট একদম পরিষ্কার হয়ে যাবে।

যাদের শরীর প্রচণ্ড শুকিয়ে যায়, তাদের জন্য এই জুস খুব উপকারী। পেশির পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় এই জুস। নিয়মিত খেলে অনেক সমস্যার সমাধান হয়।

ইনসুলিনের মাত্রা স্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারে এই অ্যালোভেরা জুস। এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। 

দাঁত এবং মাড়ির বিভিন্ন সমস্যায় এই জুস দারুণ কাজে লাগে। রোজ খালি পেটে খেলে দাঁত এবং মাড়ির সমস্যা অনেকটাই কমে যেতে পারে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের