অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

বুধবার,

১১ ফেব্রুয়ারি ২০২৬,

২৯ মাঘ ১৪৩২

Radio Today News

অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।  

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির বলেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। 


স্ট্যাটাসে শফিকুর রহমান আরও বলেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের