এবার শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

এবার শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
এবার শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি করা প্রায় সব পণ্যের ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।

এর এক দিন আগে দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করে রায় দেন। আদালত বলেন, অর্থনৈতিক জরুরি অবস্থা-সংক্রান্ত আইনের আওতায় উচ্চ হারে শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। রায়ের পক্ষে ছয়জন বিচারপতি মত দেন, বিপক্ষে ছিলেন তিনজন।

আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ভিন্ন একটি বাণিজ্য আইনের আওতায় বিশ্বের প্রায় সব দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা শনিবার বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। নতুন শুল্ক ‘সেকশন ১২২’ আইনের অধীনে আরোপ করা হয়েছে। এ আইনে কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যায়, তবে ১৫০ দিনের বেশি মেয়াদ বাড়াতে কংগ্রেসের সম্মতি প্রয়োজন।

ট্রাম্প তাঁর পোস্টে দাবি করেন, বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি জানান, এই ১৫০ দিনের সময়সীমার মধ্যে আরও আইনগতভাবে অনুমোদিত শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসন জাতীয় নিরাপত্তা ও অসাধু বাণিজ্যচর্চা সংক্রান্ত তদন্তের ভিত্তিতে অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনাও করছে।

সুপ্রিম কোর্টের রায়ের পরও বৈশ্বিক বাণিজ্যনীতিতে ট্রাম্প প্রশাসনের অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। বরং প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে বিচারপতিদের সমালোচনা করে জানিয়েছেন, শুল্ক আরোপের ক্ষমতা তাঁর এখনো রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের