প্রথম তারাবির নামাজে মুসল্লির ঢল

বৃহস্পতিবার,

১৯ ফেব্রুয়ারি ২০২৬,

৭ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ ফেব্রুয়ারি ২০২৬,

৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

প্রথম তারাবির নামাজে মুসল্লির ঢল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
প্রথম তারাবির নামাজে মুসল্লির ঢল

মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও সমাগত হলো পবিত্র রমজান মাস। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র মাহে রমজানের চাঁদ। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে রোজা। তাই আজ থেকেই সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তারাবি নামাজ।

রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে বড়দের পাশাপাশি অংশ নিতে এসেছে শিশুরাও। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় এমন চিত্র দেখা যায়।

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে দেখা গেছে, এশার নামাজ শুরুর আগে থেকেই মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসেছেন। মুসল্লিদের অনেকেই জায়নামাজ আর তসবি নিয়ে এসেছেন।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশাপাশি অন্যান্য মসজিদেও তারাবি নামাজ আদায়ে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক জায়গায় জায়গা না পেয়ে মুসল্লিরা মসজিদের বাইরে চটের ওপর তারাবি সালাত আদায় করছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের