ওজন কমাতে অনেকেই সকালে খালি পেটে লেবু পানি খান। কারও কারও খালি পেটে লেবু খেলে অ্যাসিডিটি হয়। কিন্তু শরীরে জমা ‘টক্সিন’ দূর করতে গেলে নিয়মিত ডিটক্স পানীয় খাওয়া জরুরি। বাড়তি মেদ ঝরাতে চাইলে বিপাকহার বাড়িয়ে তোলা প্রয়োজন। সেই কাজটি করতেও সাহায্য করে এই ডিটক্স পানীয়। একদিন -দুদিন খেয়ে বাদ দেওয়া যাবে না। শরীর সুস্থ রাখতে নিয়মিত এই পানীয় খাওয়া প্রয়োজন। সে ক্ষেত্রে এমন কিছু পানীয় খেতে হবে যা গ্যাসের সমস্যা কমাবে। সেই সঙ্গে ওজনও ঝরাবে।
আনারস-পুদিনার ডিটক্স
২ থেকে ৩ কাপ পানি নিন। এ বার কাচের জারে পানি নিয়ে তাতে এক কাপ আনারসের টুকরো, ৫-৬টি পুদিনা পাতা দুই ঘন্টা ভিজিয়ে রাখুন । তার পর সেই পানি খান। নিয়মিত এই পানি খেলে বাড়তি ক্যালোরি ঝরে যাবে।
শশার ডিটক্স
শশার ‘ডিটক্স’পানীয় মেদ ঝরাতে ও অ্যাসিডিটি কমাতে খুবই উপকারী। একটি কাচের বোতলে তিন থেকে চার টুকরো শশার টুকরো নিন। তার পর তাতে লেবুর রস এবং পুদিনা পাতা যোগ করুন। এরপর পরিমাণমতো পানি দিয়ে বোতলের মুখ আটকে নিন। ভালো করে ঝাঁকিয়ে ফ্রিজে তুলে রাখুন। কয়েক ঘণ্টা পরে পান করুন।
ধনে পাতা-দারচিনির ডিটক্স
পুদিনা পাতা, ধনে পাতার সঙ্গে আদা, দারচিনি, গোটা হলুদ, লবঙ্গ ইত্যাদি ভিজিয়েও ডিটক্স পানীয় তৈরি করা যায়। এই পানীয় ওজন কমাতে সাহায্য করে। এই পানীয়তে এত বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

