আগামীকাল একজন সংসদ সদস্যকে ২টি শপথ নিতে হবে: শিশির মনির

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আগামীকাল একজন সংসদ সদস্যকে ২টি শপথ নিতে হবে: শিশির মনির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আগামীকাল একজন সংসদ সদস্যকে ২টি শপথ নিতে হবে: শিশির মনির

আগামীকাল একজন সংসদ সদস্যকে ২টি শপথ নিতে হবে মন্তব্য করেছেন জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, বর্তমান আইন অনুযায়ী আগামীকাল একজন সংসদ সদস্যকে ২ টি শপথ গ্রহণ করতে হবে; (১) সংসদ সদস্য হিসেবে শপথ (২) সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে শপথ। এই বিষয়ে অন্য কোন মতামত গ্রহণযোগ্য নয়।

এর আগে, সকালে ফেসবুকের এক পোস্টে মোহাম্মদ শিশির মনির লিখেছিলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের