সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হবে বাংলাদেশ: গোলাম পরওয়ার

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বায়তুল মোকাররমে ১১ দলের বিক্ষোভ

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হবে বাংলাদেশ: গোলাম পরওয়ার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হবে বাংলাদেশ: গোলাম পরওয়ার

সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়।

সমাবেশে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নেতারা নির্বাচন পরবর্তী সহিংসতার কড়া ভাষায় নিন্দা জানান। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ।’ একই সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পক্ষ থেকে যেসব আসন নিয়ে আপত্তি জানানো হয়েছে, সেসব দ্রুত নিষ্পত্তির বার্তা দিয়েছেন তিনি।

এদিকে নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মামুনুল হক বলেন, ‘গত ১২ ই ফেব্রুয়ারী মানুষের ব্যালটের অধিকার নিয়ে তামাশা করা হয়েছে। প্রহসনের ফলাফলের পর সারাদেশে ১১ দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম করছে সাবেক মজলুম দল। রক্তস্নাত অভ্যুত্থানের পর আর কোন ফ্যাসিবাদ এদেশের মানুষ মেনে নেবে না। জুলাইয়ের চেতনা সমুন্নত না থাকলে আমরা আবার মাঠে নামব।’

সমাবেশে উপস্থিত হয়ে হাদি হত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের ওপর জোর দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘ভোট ডাকাতদের পরিচয় প্রকাশ হয়ে গেছে। ভোট ডাকাতদের কাছ থেকে পাওনা বুঝে নেবো। হাদি হত্যার বিচারে পদক্ষেপ নিন। সংস্কারে হ্যাঁ ভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে জুলাই শক্তি। সকল দাবি করাই গণ্ডায় আদায় করে ছাড়বো।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের