চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানদের কূটনীতি অপরিবর্তনীয় কৌশলগত দিকনির্দেশনা প্রদান করে। এমনটা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।
বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীন-যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের যোগাযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
লিন জানান, সাম্প্রতিক এক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এপ্রিলে চীন সফরের আগ্রহ প্রকাশ করেছেন। জবাবে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং তাকে পুনরায় আমন্ত্রণ জানিয়েছেন। এ বিষয়ে দুই পক্ষ যোগাযোগ বজায় রেখেছে বলেও জানান তিনি।
চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক জয় উল্লেখ করে লিন বলেন, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে উভয় পক্ষের একযোগে কাজ করা উচিত।’
রেডিওটুডে নিউজ/আনাম

