বসন্ত উৎসবে ধর্মীয় গোষ্ঠীগুলোকে শুভেচ্ছা জানালেন ওয়াং হুনিং

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বসন্ত উৎসবে ধর্মীয় গোষ্ঠীগুলোকে শুভেচ্ছা জানালেন ওয়াং হুনিং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বসন্ত উৎসবে ধর্মীয় গোষ্ঠীগুলোকে শুভেচ্ছা জানালেন ওয়াং হুনিং

চীনদেশজুড়ে ধর্মীয় নেতা ও অনুসারীদের বিশ্বাসীদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন- চীনের  গণরাজনৈতিক পরামর্শকদাতা সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ও  চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য  ওয়াং হুনিং। 

বৃহস্পতিবার তিনি জাতীয় ধর্মীয় গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন চীনের বৌদ্ধ সমিতি, চীনের তাওবাদী সমিতি, চীনা ইসলামিক সমিতি, চীনা ক্যাথলিক দেশপ্রেমিক সমিতি এবং প্রোটেস্ট্যান্ট গির্জার তিন-স্ব-দেশপ্রেমিক আন্দোলনের জাতীয় কমিটির প্রধানরা। 

ওয়াং ২০২৫ সালে ধর্মীয় গোষ্ঠীগুলোর কাজের প্রশংসা করে চীনের আধুনিকায়ন বাস্তবায়নে অবদান রাখতে “চীনা বৈশিষ্ট্যসম্পন্নষ্ট্যসম্পন্ন ধর্ম” গড়ে তোলার জন্য নিয়মতান্ত্রিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। তিনি ধর্মীয় বিষয়ের আইনভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ওয়াং জাতীয় ধর্মীয় গোষ্ঠীগুলোকে ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশ্বাসীদের মধ্যে দেশ, ইতিহাস, সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে উৎসাহিত করেন তিনি। পাশাপাশি সিপিসি ও চীন সরকারের চারপাশে আরও ঐক্যবদ্ধ হওয়া, ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সঙ্গে ধর্মীয় চর্চার সমন্বয় সাধন করেন এবং সমাজতান্ত্রিক সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ারও আহ্বান জানান ওয়াং।।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের