সমুদ্র থেকে স্মার্ট ড্রাগন-৩ রকেটে কক্ষপথে ৭টি স্যাটেলাইট পাঠাল চীন

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সমুদ্র থেকে স্মার্ট ড্রাগন-৩ রকেটে কক্ষপথে ৭টি স্যাটেলাইট পাঠাল চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
সমুদ্র থেকে স্মার্ট ড্রাগন-৩ রকেটে কক্ষপথে ৭টি স্যাটেলাইট পাঠাল চীন

সমুদ্রভিত্তিক প্ল্যাটফর্ম থেকে স্মার্ট ড্রাগন-৩ বাণিজ্যিক ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করে সাতটি উপগ্রহ নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে চীন।

বেইজিং সময় বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের ইয়াংচিয়াং উপকূলবর্তী জলসীমা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণ মিশনটি পরিচালনা করে থাইইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র।

সাতটি উপগ্রহের মধ্যে রয়েছে পাকিস্তানের পিআরএসসি-ইও২ স্যাটেলাইট। উচ্চ রেজুলেশনের অপটিক্যাল পেলোডসমৃদ্ধ এই স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত রিমোট সেন্সিং তথ্য ভূমি মানচিত্রায়ন, পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে সহায়তা করবে। উৎক্ষেপণটিকে তাই চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের