মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড জার্নাল ক্লাউট ইনডেক্স ২০২৫-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের ৭৬টি বিজ্ঞান সাময়িকী (জার্নাল) এখন বিশ্বের সেরা ৫ শতাংশের তালিকায় রয়েছে।
চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রকাশিত এই সূচক মূলত বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাময়িকীগুলোর গ্রহণযোগ্যতা মূল্যায়ন করে।
২০২৫ সালের এই সূচকে চীনের মোট ১ হাজার ৯০৬টি বিজ্ঞান ও প্রযুক্তি সাময়িকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ২০২০ সালের তুলনায় ৪৮০টি বেশি। সামগ্রিক মানদণ্ডে এই ১ হাজার ৯০৬টি সাময়িকীর গড় অবস্থান বর্তমানে বিশ্বে সপ্তম। ২০২০ সালের তুলনায় চীন এই র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, ভূতত্ত্ব এবং প্রকৌশলসহ ৩১টি ভিন্ন ভিন্ন বিষয়ে চীনা সাময়িকীগুলো শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। প্রতিটি বিষয়ের তালিকায় অন্তত ১০টি করে চীনা জার্নাল বৈশ্বিক তালিকার শীর্ষ ৫০ শতাংশের মধ্যে অবস্থান করছে।
রেডিওটুডে নিউজ/আনাম

