হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার দুপুরে টেলিফোনে বাবুনগরীকে এ আমন্ত্রণ জানানো হয়। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে বিএনপি ও মিত্র দল ২১২ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও মিত্রদল ৭৭ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

