নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক চিঠিতে এই তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন। বর্ণিতাবস্থায়, উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এদিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। প্রথমে বিএনপি জোটের, এরপর জামায়াত জোটের এবং পরে স্বতন্ত্র প্রার্থীদের শপথ পড়াবেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। নির্বাচন কমিশনের বেসরকারি ফল অনুযায়ী, ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে, এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস- প্রতিটি দল একটি করে আসনে জয়ী হয়েছে। আর সাতটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের