ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও তুরস্কের আন্ডার সেক্রেটারি

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

নতুন সরকারের শপথ অনুষ্ঠান

ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও তুরস্কের আন্ডার সেক্রেটারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও তুরস্কের আন্ডার সেক্রেটারি

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠানে যোগ দেবেন তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেসহ ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শপথ অনুষ্ঠানে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা অংশ নিতে ঢাকায় আসছেন।

এর আগে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানান। অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের