আমাদের লড়াই হবে দ্বিগুণ শক্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আমাদের লড়াই হবে দ্বিগুণ শক্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আমাদের লড়াই হবে দ্বিগুণ শক্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দ্বিগুণ শক্তিতে লড়াই করার অঙ্গীকার করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। 

একটি ছবি পোস্টে সংযুক্ত করে নাসীরুদ্দীন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর কারণে কারাবন্দী প্রবাসীদের ছোট জেল থেকে ‘বাংলাদেশ’ নামক বৃহৎ কারাগারে স্বাগত জানাই।

স্ট্যাটাসের শেষে তিনি আরও বলেন, আজ আমরা সবাই অঙ্গীকার করছি, আমাদের লড়াই হবে দ্বিগুণ শক্তিতে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর কারণে কারাবন্দী প্রবাসীদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এনসিপি বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই ছবিটি তোলেন পাটওয়ারী।

এনসিপি থেকে বলা হয়েছে, ঐকান্তিক প্রচেষ্টায় দুবাই থেকে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। নাসীরুদ্দীন পাটওয়ারী দুবাই ফেরত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের