ভালো-মন্দ মিলিয়ে কাটল দায়িত্বের দেড় বছর: বিদায়বেলায় পররাষ্ট্র উপদেষ্টা

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ভালো-মন্দ মিলিয়ে কাটল দায়িত্বের দেড় বছর: বিদায়বেলায় পররাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভালো-মন্দ মিলিয়ে কাটল দায়িত্বের দেড় বছর: বিদায়বেলায় পররাষ্ট্র উপদেষ্টা

সাফল্য ও চ্যালেঞ্জের সংমিশ্রণে দীর্ঘ দেড় বছরের দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে নিজের শেষ কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময়কালে তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বিদায়বেলায় তিনি জানান, এই সময়টুকু ছিল তার জন্য এক সম্মিলিত অর্জনের যাত্রা, যেখানে ভালো এবং মন্দ—উভয় অভিজ্ঞতাই জড়িয়ে আছে।

মন্ত্রণালয় ছাড়ার প্রাক্কালে মো. তৌহিদ হোসেন বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব শেষ হওয়ায় তিনি আবারও তার চিরচেনা সাধারণ জীবনে ফিরে যাচ্ছেন। তবে জনজীবনের সঙ্গে সম্পৃক্ততা পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছে না; বরং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিজের মতামত প্রকাশ এবং লেখালেখি অব্যাহত রাখবেন বলে জানান। বিদায়ের আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদ আলম সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

পারস্পরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে শেষ হওয়া এই বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী উপদেষ্টা তার দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে স্মৃতি হিসেবে বেশ কিছু ছবিও তোলেন। দেশের এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক সুসংহত করতে তৌহিদ হোসেনের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের