কনসিলার যেভাবে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠলো

বুধবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৬,

৬ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৬,

৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

কনসিলার যেভাবে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠলো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
কনসিলার যেভাবে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠলো

এক সময় কনসিলার ছিল শুধুই প্রফেশনালদের ব্যবহারের জন্য। শুটিংয়ের আগে মেকআপ আর্টিস্টরা যত্ন নিয়ে এবং সাবধানে এটি ব্যবহার করতেন। সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছিল না। তবে সৌন্দর্যের ট্রেন্ড কখনোই এক জায়গায় আটকে থাকে না। ধীরে ধীরে মানুষের সৌন্দর্যের ধারণা বদলাতে লাগল। সৌন্দর্য মানে নিজেকে আরও সতেজ ও কোমলভাবে প্রকাশ করা। এই ভাবনা পরে তৈরি করল “নো-মেকআপ মেকআপ লুক”, যা আজকাল অনেকেরই পছন্দ। আর এই পরিবর্তনের সাথেই কনসিলার ধীরে ধীরে দৈনন্দিন রূপচর্চার একটি অংশ হয়ে ওঠে। 

স্বাধীনতার পরও মেকআপ মূলত বিশেষ দিনের জন্য ব্যবহৃত হতো- বিয়ে, উৎসব বা কোনো আনুষ্ঠানিক আয়োজনে; দৈনন্দিন জীবনে মেকআপের ব্যবহার খুবই কম ছিল। এরপর ডিজিটালাইজেশন সবকিছু বদলে দিল। ইনস্টাগ্রামের টিউটোরিয়াল, ইউটিউব ভিডিও, ফেসবুক পেজ এবং পরবর্তীতে টিকটক- মেকআপের জ্ঞান সবার হাতের নাগালে নিয়ে এলো। নারীরা এখন ঘরে বসেই নিজের মেকআপ করা শিখে নিয়েছেন। তারা বুঝতে পেরেছেন, প্রতিদিন ভারী ফাউন্ডেশন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কখনো কখনো শুধু চোখের নিচে, নাকের চারপাশে বা ছোট কোনো দাগের ওপর সামান্য কনসিলারই যথেষ্ট।

কনসিলার হয়ে উঠল নিত্যদিনের অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। ব্যস্ত সকাল, অনলাইন মিটিং, বিশ্ববিদ্যালয়ের ক্লাস কিংবা ঝটপট কোথাও বেরিয়ে যাওয়ার জন্য উপযুক্ত। চাহিদা বাড়লেও অনেকদিন পর্যন্ত আমাদের দেশে কনসিলারসহ অধিকাংশ মেকআপ সামগ্রী ছিল আমদানিনির্ভর। এসব পণ্য ছিল মূলত বিদেশি ব্র্যান্ডের। পাশাপাশি, অনেক কনসিলার বাংলাদেশের মানুষের ত্বকের রঙ কিংবা দেশের গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানানসই ছিল না। ফলে কনসিলার তখন দামী ও নির্দিষ্ট কিছু মানুষের—বিশেষত পেশাদার মেকআপ আর্টিস্ট, কনে ও সীমিত সংখ্যক গ্রাহকের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

এখন বাংলাদেশ নিজস্ব মেকআপ পণ্য তৈরি করছে। দেশীয় ব্র্যান্ডগুলো মানুষের চাহিদার দিকে মনোযোগ দিতে শুরু করল- যেমন আমাদের ত্বকের ধরন, স্থানীয় আবহাওয়া এবং সাশ্রয়ী দাম। বর্তমান দেশে 'নিরভানা ফেস পারফেক্ট ক্রীজলেস কনসিলার' বেশ চলছে। বাংলাদেশি ত্বকের ধরন ও দেশের আবহাওয়া বিবেচনায় রেখে এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। কনসিলারটি তিনটি শেডে পাওয়া যায়। গরম ও আর্দ্র আবহাওয়া যেখানে মেকআপ সহজেই গলে যেতে পারে বা ত্বকে ভারী মনে হতে পারে, সেখানে এর ফর্মুলা এমনভাবে তৈরি যেন আমাদের ত্বকে এটি আরামদায়ক ও দীর্ঘস্থায়ী হয়। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের